বাসক পাউডার / Basok Powder ( ১০০ গ্রাম )

৳ 200.00

Category:Hair Care

Why Choose Us?

Premium Quality

100% Genuine products.

Secure Payment

Your money is safe.

Fast Delivery

Shipping within 2 to 3 days.

Satisfaction

Loved by customers.

Product Details

বাসক পাউডার: স্বাস্থ্য, ত্বক ও চুলের যত্নের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান ✨

বাসক পাউডার একটি প্রাকৃতিক ও শক্তিশালী উপাদান যা বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে সাহায্য করে। এটি বহু পুরনো ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য সমস্যার উপশমে ব্যবহৃত হয়ে আসছে। বাসক পাউডার এর বিভিন্ন উপকারিতা স্বাস্থ্য ও ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকর।

 

বাসক পাউডার এর উপকারিতা ও ব্যবহারের নিয়ম :

✅ স্বাস্থ্য উপকারিতা :

সর্দি-কাশি দূর করতে:

বাসক পাতা ১-২ চামচ রসের সাথে এক চামচ মধু মিশিয়ে খেলে সর্দি ও কাশি দ্রুত দূর হয়।

কফ ও শ্বাসকষ্ট কমাতে:

কফ জমে শ্বাসকষ্ট বা কাশি হলে বাসক পাতা রস ও মধু মিশিয়ে খেলে কফ সহজেই বেরিয়ে আসে।

প্রস্রাবে জ্বালা-যন্ত্রণা কমাতে:

বাসক ফুল বেটে মিছরি মিশিয়ে খেলে প্রস্রাবের জ্বালা-যন্ত্রণা কমে।

জ্বর ও কাশি দূর করতে:

বাসক মূল পানিতে ফুটিয়ে খেলে জ্বর ও কাশি দূর হয়।

দাদ ও চুলকানি সারাতে:

বাসক পাতা ও হলুদ বেটে দাদ বা চুলকানিতে লাগালে দ্রুত সেরে যায়।

জন্ডিস রোগে উপকারী:

বাসক পাতা বা ফুলের রস মধু বা চিনির সাথে মিশিয়ে খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায়।

পাইরিয়া ও মাড়ির রক্ত পড়া কমাতে:

বাসক পাতা সিদ্ধ করে কুলকুচি করলে পাইরিয়া ও মাড়ির রক্ত পড়া বন্ধ হয়।

হাঁপানি ও শ্বাসকষ্ট কমাতে:

বাসক পাতা শুকিয়ে ধূমপান করলে হাঁপানি কমে যায়।

ঘামের দুর্গন্ধ দূর করতে:

বাসক পাতার রস গায়ে লাগালে ঘামের দুর্গন্ধ দূর হয়।

খিঁচুনি রোগ দূর করতে:

বাসক পাতার রস নিয়মিত খেলে খিঁচুনি রোগ দূর হয়।

 

✅ চুলের জন্য :

চুলের ময়েশ্চারাইজিং:

বাসক পাউডার, নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর এটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।

এটি চুলকে আর্দ্র রাখে ও মোলায়েম করে।

খুশকি দূর করা:

বাসক পাউডার ও মুলতানি মাটি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং এটি মাথার ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতে সহায়তা করে।

চুল কালো ও সিল্কি করে তোলে:

বাসক পাউডার, মেহেদি পাউডার এবং লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুলকে

সুরক্ষিত করে এবং কালো রাখে।

 

✅ ত্বকের জন্য :

ত্বকের টক্সিন দূর করা:

বাসক পাউডার এবং মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং ত্বকে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এটি ত্বকের অতিরিক্ত তেল

ও টক্সিন দূর করতে সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ানো:

বাসক পাউডার, মধু, ও গোলাপজল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং এটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।

এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

ব্রণ দূর করা:

বাসক পাউডার ও অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং পিপঁড়ে বা ব্রণের উপর লাগান। এটি ব্রণ কমাতে সহায়ক।

 

How to Use

1

Step 1

Open the package carefully.

2

Step 2

Apply or use the product as directed.

3

Step 3

Enjoy the amazing results!