FREE DELIVERY ON ORDERS OVER ৳2,000+ Cash on delivery all over Bangladesh BSTI certified · Made in our own factory
Root Foods
ROOT FOODS Pure Goodness, Naturally.
0

Date Jaggery Full Liquid | রুট প্রিমিয়াম খেজুর গুড় লিকুইড (১ কেজি)

৳700.00
In Stock & Ready to Ship
Root Premium Liquid Date Jaggery হলো সদ্য সংগ্রহ করা খেজুর রস থেকে তৈরি একদম খাঁটি, ঘন ও প্রাকৃতিক তরল গুড়। এর স্বাদ ও ঘ্রাণ এতটাই সমৃদ্ধ যে যেকোনো খাবারে যোগ করলেই ঐতিহ্যবাহী শীতের খেজুর গুড়ের আসল স্বাদ পাওয়া যায়। চা, দুধ, পিঠা, প্যানকেক, ব্রেড, স্মুদি, আইসক্রিম বা অন্যান্য ডেজার্টে সহজে ব্যবহারযোগ্য। তরল হওয়ায় এটি মসৃণভাবে মিশে যায়, কোনো ধরনের ভেজাল বা রাসায়নিক ছাড়া প্রাকৃতিক মিষ্টতা যোগ করে। স্বাস্থ্যকর, শক্তিবর্ধক ও সম্পূর্ণ অর্গানিক এই লিকুইড খেজুর গুড় আপনার প্রতিদিনের খাবারে স্বাদ ও পুষ্টির অপূর্ব সংযোগ নিয়ে আসে।
100% Natural
Fast Express
Cash on Delivery
Premium Choice
Made in Bangladesh
Key Benefits
✅
100% Natural & Chemical-Free
🧲
Rich in Iron, Calcium & Essential Minerals
⚡
Enhances Energy & Reduces Fatigue
🍽️
Supports Digestive Health
🌿
Adds Authentic Flavor to Traditional & Modern Recipes
Pack Size
Date Jaggery Full Liquid | রুট প্রিমিয়াম খেজুর গুড় লিকুইড (১ কেজি)
1000gm ৳700.00
Quantity

✔ 100% Pure & Organic Liquid Jaggery
✔ Natural Sweetness without Chemicals
✔ Rich Aroma and Authentic Date Flavor
✔ Enhances Energy & Supports Digestion
✔ Convenient for Tea, Coffee, Desserts & Baking

✔ Pure Liquid Date Jagger

✔ চা, দুধ, পিঠা, প্যানকেক, ব্রেড, স্মুদি বা ডেজার্টে প্রয়োজনে ব্যবহার করুন
✔ সরাসরি খাওয়া বা রান্নায় মেশানো যায়

Customer Reviews

Be the first to write a review

Add Your Review

YOUR NAME *
YOUR RATING
Excellent
YOUR FEEDBACK
UPLOAD IMAGE (optional)
JPG/PNG/WebP recommended.
Brand Story Brand Story Mob
রুট ফুডসের গল্প শীতের ভোরগুলো একটু অদ্ভুত। কুয়াশা এত ঘন থাকে যে মনে হয়, পৃথিবীটা এখনো ঘুম থেকে ওঠেনি। শুধু একজন মানুষ জেগে আছেন। গাছি। নাটোরের হারোয়ার কোনো এক গ্রামে তিনি খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামাচ্ছেন। ঠান্ডায় হাত জমে আছে। মুখে কোনো কথা নেই। গাছিরা সাধারণত কম কথা বলেন। তাঁরা রসের হাঁড়ির দিকে এমনভাবে তাকিয়ে থাকেন, যেন হাঁড়িটাই তাঁদের সঙ্গে কথা বলছে। তাঁকে যদি জিজ্ঞেস করেন, "চাচা, রসে একটু চিনি মিশালে কী হয়?" তিনি হয়তো কিছুক্ষণ চুপ করে থাকবেন। তারপর একটু হেসে বলবেন, "রসের সঙ্গে বেইমানি করা যায় না, বাবা।" আমাদের গল্পটা আসলে এই একটা কথা নিয়েই। আমাদের সবার ছোটবেলায় একটা রান্নাঘর ছিল। সেই রান্নাঘরে মা ছিলেন। মা কখনো খাবারের লেবেল পড়তেন না। পড়ার দরকারও হতো না। ঘি মানে ছিল ঘি। গুড় মানে ছিল গুড়। মা জানতেন কোন জিনিস কোথা থেকে আসে। এখন সময় বদলেছে। বাজারে সবকিছু পাওয়া যায়। ঝকঝকে প্যাকেট, সুন্দর ছবি, বড় বড় কথা। শুধু একটা জিনিস পাওয়া কঠিন। নিশ্চিন্ত হওয়া। ভেজাল জিনিসটা খুব চালাক। সে দেখতে একেবারে আসল জিনিসের মতো। গন্ধও প্রায় এক। তফাতটা ধরা পড়ে অনেক পরে, যখন আর কিছু করার থাকে না। ২০০৮ সালে রুট ফুডস শুরু হয়েছিল খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে: "এই খাবারটা কি আমি নিজের পরিবারকে খাওয়াতে পারব?" উত্তর যদি "না" হয়, সেই খাবার আমরা বিক্রি করি না। এর বাইরে আমাদের আর কোনো নিয়ম নেই। বাকি সব নিয়ম এই একটা নিয়ম থেকেই এসেছে। তাই আমরা কৃষক আর গাছিদের কাছে যাই। মাঠ দেখি, মাটি দেখি, মানুষগুলোকে চিনি। নাটোরে আমাদের নিজেদের কারখানায় প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয়। কোনো ব্যাচ মন মতো না হলে সেটা বাজারে যায় না। লোকসান হয়, হোক। মানুষের বিশ্বাস ভাঙার চেয়ে লোকসান অনেক সস্তা। একটা সত্যি কথা বলি। আমাদের খাঁটি খেজুর গুড় আবহাওয়া বদলালে কখনো কখনো একটু টক হয়ে যেতে পারে। আমরা এটা লুকাই না। কারণ যে গুড়ে কোনো কেমিক্যাল নেই, সে প্রকৃতির নিয়ম মেনেই চলে। প্রকৃতি মাঝে মাঝে একটু অভিমানী হয়। আমরা সেই অভিমান মেনে নিয়েছি। আজ রুট ফুডসের খাবার আগোরা, ইউনিমার্ট, মেট্রো মার্টের মতো সুপারশপের তাকে আছে। দারাজ, আরোগ্য, রকমারিতে আছে। অনলাইনে প্রায় বিশ হাজার পরিবার আমাদের ওপর ভরসা রেখেছে। এই সংখ্যাটা আমরা গর্ব করে বলি না। ভয় নিয়ে বলি। বিশ হাজার পরিবার মানে বিশ হাজার রান্নাঘর। বিশ হাজার মা, যাঁরা আমাদের বিশ্বাস করে সন্তানের পাতে খাবার তুলে দিচ্ছেন। এই দায়িত্ব খুব ভারী। আমরা সেটা প্রতিদিন কাঁধে নিয়ে ঘুম থেকে উঠি। খাঁটি খাবার আসলে খুব সাধারণ একটা জিনিস। মায়ের হাতের এক থালা ভাতের মতো। এতে কোনো জাদু নেই, কোনো বড় কথা নেই। আমরা শুধু চাই, সেই সাধারণ জিনিসটা যেন হারিয়ে না যায়। শীতের কোনো এক ভোরে, কুয়াশার ভেতর, একজন গাছি এখনো রসের হাঁড়ি নামাচ্ছেন। তিনি বেইমানি করছেন না। আমরাও করব না। — রুট ফুডস টিম Pure Goodness, Naturally

Proudly Available On

Buy Root Foods Authentic Natural Products on Daraz Bangladesh
Order Root Foods Fresh Grocery and Pure Jaggery on Chaldal
Get Root Foods Herbal Supplements on Arogga Healthcare BD
Organic Food Delivery via Foodpanda from Root Foods Shop
Buy Best Premium Khejur Gur in Bangladesh on Rokomari
Fast Natural Food Home Delivery via Pathao for Root Foods
Shop Root Foods Natural Products on Othoba.com Bangladesh

Cash on Delivery, All Over Bangladesh.

Pay when your order arrives  ·  2–3 day delivery

Head Office

Dhaka

Plot-237, House-41, North Badda,
Satarkul Road, Dhaka-1212, Bangladesh
Get Directions
Our Factory

Natore

Bahimali Bazar, Boraigram, Haroa,
Natore – 6430, Bangladesh
Get Directions
Back to top
Root Foods Date Palm